tanaka

মূল্যস্ফীতি নিয়ে এডিবির সতর্কবার্তা, প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির হিসাবে, ওই অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন...
প্রচ্ছদআন্তর্জাতিকবাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দিল্লির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন ত্রিবেদী। অন্যদিকে প্রণয় ভার্মা ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে দায়িত্ব নিতে যাচ্ছেন।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও ২০২১ সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

ত্রিবেদীর এই নিয়োগ এমন এক সময়ে এলো, যখন কিছুটা টানাপোড়েনের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুজ্জীবনের প্রচেষ্টা চলছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও অন্তর্বর্তীকালীন নেতৃত্বের প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমাতে অভিজ্ঞ এই রাজনীতিককে ঢাকায় পাঠানোকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।