ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওথমান এবং গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট ও জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট নির্বাচনী কার্যক্রমে যুক্ত মিসবাহ বি.এস. চৌধুরীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও আলোচনায় গুরুত্ব পায়। এ সময় বাংলাদেশ সরকারের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের প্রতি মালয়েশিয়া তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।
বৈঠক শেষে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষ।



