বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠন, মানবাধিকার সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে পাশে থাকার আশ্বাস দিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ সফরকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও তরুণ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ এ আশ্বাস দেন।
তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মতপার্থক্য শান্তিপূর্ণভাবে নিরসনে সংসদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কার্যকর সংসদে সমাজের বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মানুষের মতামত প্রতিফলিত হওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দেন।
নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
নারীরা রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হন, সেগুলো তুলে ধরে আইপিইউর সেক্রেটারি জেনারেল বলেন, নেতিবাচক সামাজিক রীতি, কুসংস্কার এবং অনলাইন বিদ্বেষ নারীদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায়



