tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়বর্ষা-মাহিরের প্রেমের জেরে জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

বর্ষা-মাহিরের প্রেমের জেরে জবি ছাত্রদল নেতা জোবায়েদ খুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে। অভিযুক্ত ছাত্রী বর্ষা শাবনাম জানিয়েছেন, তার ও প্রেমিক মাহির রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকেই এই হত্যার সূত্রপাত। তবে তিনি দাবি করেছেন, জোবায়েদকে হত্যার পরিকল্পনা বা ঘটনাটি সম্পর্কে তিনি জানতেন না।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্ষা ও মাহিরের সম্পর্কের বয়স প্রায় নয় বছর। মাহির বুরহান উদ্দীন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী, আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে পড়েন। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। একপর্যায়ে বর্ষা মাহিরকে জানান, তিনি জোবায়েদকে পছন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে মাহির ও তার বন্ধু নাফিস জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে।

তবে পুলিশের তদন্তে জানা গেছে, বর্ষা ও জোবায়েদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না এবং তাদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ বা বার্তালাপের কোনো প্রমাণও মেলেনি।

জোবায়েদ হোসাইন ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্যের দায়িত্বে ছিলেন। গত এক বছর ধরে তিনি আরমানিটোলার রৌশান ভিলা এলাকায় বর্ষা নামের ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন। ১৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে ঐ ভবনের তৃতীয় তলায় তাকে হত্যা করা হয়।

ঘটনার পর শিক্ষার্থীরা দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে বংশাল থানার সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। রাত ১১টার দিকে পুলিশ বর্ষাকে হেফাজতে নেয়, তবে মাহির রহমান ও তার বন্ধু নাফিস এখনো পলাতক।

ওসি রফিকুল ইসলাম জানান, মামলার অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। মামলার বাদীপক্ষ আশা করছে, দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জোবায়েদ হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।