রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন। মাহমুদার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা।তার বাবার নাম খোরশেদ আলী।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক জানান, দরজা ভেঙে পুলিশ মাহমুদার মরদেহ উদ্ধার করে। ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল মরদেহটি। মাহমুদা একাই একটি কক্ষে থাকতেন।পাশের কক্ষে থাকতেন অন্য শিক্ষার্থীরা। আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সহপাঠীদের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ বলেন, ‘মাহমুদা হতাশাগ্রস্ত ছিলেন।



