tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’

‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি বেশ রসিক মানুষ। রসিকতা ও সহজ-সরল কথাবার্তার জন্য বরাবরই পরিচিত তিনি। স্বভাবসুলভ এই রসিকতার ব্যাপারটি তিনি তুলে ধরছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তা দিয়ে তিনি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে অনুরাগীদের কাছ থেকে প্রশংসাও কুড়াচ্ছেন।

গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি মজার পোস্ট শেয়ার করেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন।ছবির ক্যাপশনে রসিকতা করে কুদ্দুস বয়াতি লেখেন, ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম (কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস -গুলিস্তান ফুটপাত। (বি.দ্র: আমার আর কোন শাখা নাই।) আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।’

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে সরব হয়ে ওঠে তার টাইমলাইন। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ব্যবসা।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘চমৎকার আইডিয়া!’