tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারাই এই দেশ উপহার দিয়েছেন: নুরুল হক নুর

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারাই এই দেশ উপহার দিয়েছেন: নুরুল হক নুর

ফজলুর রহমানকে ঘিরে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারাই। যেভাবে তাকে অপমান-অপদস্থ করা হয়েছে—‘ফজলু পাগলা’ বলা হয়েছে—তা অত্যন্ত দুঃখজনক। অনেকেরই তাকে সমালোচনা করার ন্যূনতম যোগ্যতাও নেই।”

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নুর।

তিনি বলেন, “ফজলু ভাইয়ের বয়স হয়েছে। তার মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রয়েছে। আজ আমরা যে স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছি, যে পরিচয়ে বিদেশে লাল পাসপোর্ট নিয়ে ঘুরি—তা সম্ভব হয়েছে তার মতো মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই।”

নুর বলেন, “ভুল হতে পারে, সমালোচনা করাও যেতে পারে। কিন্তু অপমান-অপদস্থ করার কোনো অধিকার কারও নেই। আমাদের প্রত্যেকের বাড়িতেই বয়স্ক বাবা-মা বা আত্মীয় স্বজন আছেন। বয়সজনিত কারণে অনেক সময় আচরণে ভিন্নতা আসতেই পারে।”

বিদেশে অবস্থানরত কিছু ইউটিউবার ও সামাজিক মাধ্যমে সক্রিয় ব্যক্তিদের সমালোচনা করে তিনি বলেন, “যারা দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতেন, এখন তারা দেশের বাইরে থেকে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং ভিনদেশি এজেন্টের মতো আচরণ করছেন। এসব আমরা জানি।”

ডাকসুর সাবেক ভিপি হিসেবে তিনি বলেন, “ফজলুর রহমানের কথায় কারও যদি আপত্তি থাকে, তা হলে সংবাদ সম্মেলন করে কিংবা দলীয়ভাবে অভিযোগ দেওয়া যেত। কিন্তু তার কথায় ‘৫ আগস্ট’ বললে কার কী ক্ষতি হয়ে গেল? মানুষ জানে আসল মাস্টারমাইন্ড কারা ছিল। এ দেশের মানুষ অনেক সময় ভুলে যায়, কিন্তু আমরা সময় মতো প্রমাণসহ সব মনে করিয়ে দেব।”