tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক

‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতাও রয়েছেন বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ বলেন, “এখন তাদের নিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সিনিয়র কর্মকর্তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ড. কামাল হোসেনের, তবে তিনি উপস্থিত হননি।

মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “আমি একজন অংশগ্রহণকারী। সব দল ও মতের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। লতিফ সিদ্দিকী অনুষ্ঠানে আসেন, কিন্তু কামাল হোসেন আসেননি। তখন ২০-২৫ জন এসে হট্টগোল শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে, তবে কারও গায়ে হাত দেয়নি।”

জানা যায়, অনুষ্ঠানের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান এবং লতিফ সিদ্দিকীসহ অন্যদের প্রবেশ ও অবস্থানে বাধা দেন।

ঘটনার সময় মিলনায়তনে একটি টেবিল ভাঙা অবস্থায় পাওয়া যায় এবং সেখানে অনুষ্ঠানস্থলের ভেতরে-বাইরে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়।