দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলির সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উল্লিখিত তিনটি বইয়ের এক সেট সংরক্ষণের জন্য গত ৩ জুন জারি করা নির্দেশনা নির্দেশক্রমে বাতিল করা হয়েছে।
এর আগে, গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) পাঠানো এক চিঠিতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’—এই তিনটি বইয়ের অন্তত এক সেট সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছিল।
তিনটি বইয়ের মধ্যে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ গ্রন্থ দুটির লেখক মাহফুজ উল্লাহ। ‘সবার আগে বাংলাদেশ’ বইটির লেখক প্রধানমন্ত্রী তারেক রহমান। বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
নির্দেশনা জারির পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে আগের নির্দেশনা বাতিল করে নতুন অফিস আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।



