tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিপ্রযুক্তিনির্ভর যুবশক্তি গড়তে পরিকল্পনা করছে বিএনপি: তারেক রহমান

প্রযুক্তিনির্ভর যুবশক্তি গড়তে পরিকল্পনা করছে বিএনপি: তারেক রহমান

প্রথম নিউজ২৪, অনলাইন: আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নে বিএপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। তরুণদের সফলতার যাত্রাকে সহজ করতে বিএনপি পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামীতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ ও যুবশক্তিকে সব ধরণের সহায়তার লক্ষ্যে এরইমধ্যে বিএনপি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে- ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ অনু্ষ্ঠানের আয়োজন করে।

প্রযুক্তি শিক্ষায় দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে তরুণ-যুবশক্তিদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের সাফল্যযাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে কাজ করছে। বিএনপি বিশ্বাস করে— প্রযুক্তিনির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে।

তিনি বলেন, নিজেদের প্রয়োজনে যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। পাশাপাশি সাংস্কৃতি প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ‘নতুন কুঁড়ি’ চালু করবে বিএনপি। কারিগরি শিক্ষার পাশাপাশি ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে।