tanaka
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু 

প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন মনোয়ারুল কাদির বিটু 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম-মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।