tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রতীক তালিকা সংশোধন কারও দাবিতে নয়: ইসি সচিব

প্রতীক তালিকা সংশোধন কারও দাবিতে নয়: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের অনুরোধে নয়, কমিশনের নিজস্ব বিবেচনাতেই প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে নতুন প্রতীক তালিকা প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোন দল কোন প্রতীক চেয়েছে, সে বিবেচনায় নয়; ইসি মনে করেছে প্রয়োজন আছে বলেই তালিকা হালনাগাদ করা হয়েছে।”

‘শাপলা কলি’ প্রতীক তালিকায় যুক্ত হওয়ার বিষয়ে সচিব বলেন, “কিছু বিরূপ মন্তব্য পর্যালোচনা করে কমিশন মনে করেছে ‘শাপলা কলি’ প্রতীকটি রাখা যেতে পারে। এটি কারও দাবির প্রেক্ষিতে নয়। শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে।”

তিনি আরও বলেন, “কে চেয়েছে বা কে চায়নি, সেটা বিবেচ্য নয়। ইসি যা যুক্তিযুক্ত মনে করেছে, সেটিই করেছে। কোনো দলের প্রতীক নেওয়া না নেওয়া কমিশনের বিষয় নয়।”

এক প্রশ্নের জবাবে এনসিপির মন্তব্য প্রসঙ্গে সচিব বলেন, “কোনো রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চাই না। কমিশন নিরপেক্ষ অবস্থান থেকেই কাজ করছে।”

গণভোট ইস্যুতে তিনি জানান, “গণভোট বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।”

নতুন দল নিবন্ধন প্রসঙ্গে ইসি সচিব বলেন, “মাঠপর্যায়ের তথ্য যাচাই চলছে। প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে।”