tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকরিওতে পুলিশের মাদকবিরোধী অভিযান, মৃত বেড়ে ১৩২

রিওতে পুলিশের মাদকবিরোধী অভিযান, মৃত বেড়ে ১৩২

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পুলিশের কঠোর মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা প্রদানকারী সরকারি আইনি সংস্থা পাবলিক ডিফেন্ডার অফিস।

শহরের উত্তরাঞ্চলের আলেমাও ও পেনহা এলাকার বস্তিগুলোতে (ফ্যাভেলা) পরিচালিত এই অভিযানে বহু প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা একে শহরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান হিসেবে বর্ণনা করছেন। কয়েক ডজন মৃতদেহ আঁকড়ে ধরে শোকাহত পরিবারগুলোকে কাঁদতে দেখা গেছে।

নিহতের সরকারি পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করা হলে রিও রাজ্যের গভর্নর ক্লাউডিও কাস্ত্রো জানান, ফরেনসিক তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কাছে থাকা সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ৫৮ জন।

আগে নিহতদের ‘অপরাধী’ হিসেবে অভিহিত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে গভর্নর কাস্ত্রো বলেন, “সংঘর্ষ কোনো জনবসতিপূর্ণ এলাকায় হয়নি; সবই জঙ্গলে ঘটেছে। তাই আমি বিশ্বাস করি না, কেউ ওই দিন কেবল জঙ্গলে ঘুরছিল। একারণেই আমরা সহজেই তাদের এক তালিকায় ফেলতে পারি।”

মৃতের সংখ্যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তার মতে, এ ঘটনায় ফেডারেল সরকারকে আগে থেকে অবহিত না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ব্রাজিলের বিচারমন্ত্রীর ভাষায়, প্রেসিডেন্ট লুলা “বিস্মিত” হয়েছেন।

এদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় অভিযানে ব্যাপক প্রাণহানিকে “ভয়াবহ” বলে সমালোচনা করেছে। রিওর বাসিন্দাদের বর্ণনায়, পুলিশ ও সশস্ত্র গ্যাং সদস্যদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যারিকেড তৈরি করতে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের দাবি, রেড কমান্ড নামের কুখ্যাত গ্যাংয়ের ঘাঁটি হিসেবে পরিচিত এসব এলাকায় অভিযান চলার সময় গ্যাং সদস্যরা ড্রোন ব্যবহার করে কর্মকর্তাদের ওপর বিস্ফোরক ফেলে আক্রমণ চালায়।

সূত্র: বিবিসি