tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশপ্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে আহত ৮

প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দিতে গিয়ে পুলিশের গাড়ি উল্টে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে গার্ড অব অনার দিতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গাড়িযোগে বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা দেয়। ভেলানগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়।

দুর্ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া আহত অন্যরা হলেন— কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুস সালাম, মাইনুল হাসান এবং এএসআই নিজাম।

আহতদের দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুই সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।