tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়প্রকৃতি ধ্বংস করেই এগোচ্ছে উন্নয়ন: উপদেষ্টা রিজওয়ানা

প্রকৃতি ধ্বংস করেই এগোচ্ছে উন্নয়ন: উপদেষ্টা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “আমরা সব সময় একটি সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে—দেশের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলছে।”

শনিবার (২৩ আগস্ট) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নুরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত সেরা প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।