tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়প্রাথমিকে আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিকে আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ১৩ হাজারেরও বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগে কোনো আইনগত বাধা নেই। নিয়োগবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদনের শেষ ধাপে রয়েছে।

শামসুজ্জামান আরও জানান, পরিকল্পনা অনুযায়ী চলতি আগস্ট মাসেই—অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই সাড়ে ১৩ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ডিসেম্বরের মধ্যেই পুরো নিয়োগ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকটাই কমে আসবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, শুধু হাওরাঞ্চল নয়, দেশের বিভিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় শিক্ষকরা থাকতে চান না। তারা শহরে বদলি নিতে চান এবং এ জন্য তদবির করেন। ফলে বদলি-তদবিরের চাপ বেড়ে যায়, যা একটি বড় সামাজিক ও রাজনৈতিক সমস্যায় রূপ নিয়েছে।