tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’: যা বলল ইসি

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’: যা বলল ইসি

পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটে প্রকাশিত ক্রমধারা বা ধারাবাহিকতাই অনুসরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, “এটি একটি মিস হতে পারে। তবে বিস্তারিত জানাতে হলে ছাপার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলতে হবে। যতটুকু জানা গেছে, সরকারিভাবে প্রকাশিত গেজেটের অর্ডার অনুযায়ীই ব্যালট পেপার সাজানো হয়েছে।”

এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে তা সহজে চোখে পড়ে না। তিনি জানান, এখনো পাঠানো হয়নি—এমন ব্যালটগুলো সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি।

ব্যালট পুনর্মুদ্রণ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে বাহরাইনে প্রবাসীদের কাছে পাঠানো ১৬০টি পোস্টাল ব্যালট এক জায়গায় থাকার ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডাক বিভাগের মাধ্যমে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হচ্ছে। বাহরাইনে ১৬০টি ব্যালট একটি বক্সে পাঠানো হয়েছিল, যা অনেকটা ছাত্রাবাসের চিঠির বক্সের মতো—যেখান থেকে প্রবাসীরা নিজেদের ব্যালট সংগ্রহ করবেন। ব্যালট হাতে পেয়ে প্রবাসীদের করা ভিডিওটি করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।