tanaka

মূল্যস্ফীতি নিয়ে এডিবির সতর্কবার্তা, প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির হিসাবে, ওই অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন...
প্রচ্ছদজাতীয়পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা

পে স্কেল দ্রুত বাস্তবায়নের আভাস দিয়েছেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে স্কেল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন জমা দিলেই দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।