tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপেরুতে ডাবল-ডেকার বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুতে ডাবল-ডেকার বাস খাদে পড়ে নিহত ৩৭

পেরুতে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাস গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। বুধবার দক্ষিণ পেরুতে একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন। খবর—এএফপি।

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির চিলির সঙ্গে সংযোগকারী পানামেরিকানা সুর মহাসড়কের একটি অংশে ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো বার্তা সংস্থা এএফপিকে জানান, “আমাদের কাছে ৩৭ জনের মৃত্যুর খবর এসেছে, আহত হয়েছেন আরও ২৪ জন।”

তিনি আশঙ্কা প্রকাশ করেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লামোসাস কোম্পানির পরিচালিত ডাবল-ডেকার বাসটি মঙ্গলবার রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপার দিকে যাচ্ছিল। বাসটিতে শিশু ও বয়স্কসহ ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি বাঁক নেওয়ার সময় বাসটির সঙ্গে একটি পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।