tanaka
প্রচ্ছদরাজধানীঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, আর্থিক ক্ষমতা অর্পণ–২০২৫, পাবলিক প্রকিউরমেন্ট আইন–২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা–২০২৫ লঙ্ঘন করে ক্রয় কার্যক্রম পরিচালনা করেছেন মোহাম্মদ আরিফুর রহমান। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা–২০১৯-এর বিধি ৪৯-এর ক, খ, ঘ, ঙ ও চ উপবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা, দুর্নীতি ও তহবিল তছরুপের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।