tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদশিক্ষাঙ্গনডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের চমক

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের চমক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফলে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট শীর্ষ তিনটি পদসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছে। তবে প্যানেলভুক্তদের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছেন, মোট পাঁচটি পদে বিজয় লাভ করেছেন তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়।

চূড়ান্ত ফলাফল অনুযায়ী,

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ৭ হাজার ৭৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনের আলোচিত মুখ সানজিদা আহমেদ তন্বি ১১ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।
  • সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী ৭ হাজার ৬০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
    এছাড়া সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা এবং উম্মু উসউয়াতুন রাফিয়া।