tanaka
প্রচ্ছদজাতীয়পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল কার্যকর করা হয়।

প্রথম প্রজ্ঞাপনে ৪০ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। এতে বলা হয়েছে, সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে উল্লেখিত পদে বদলি থাকবে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে জেলার বিভিন্ন সার্কেলে বদলি করা হয়েছে।