শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে শুরু হয়ে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি পর্যন্ত কোচিং সেন্টার খোলা থাকবে না।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।
পবিত্র রমজান মাসে জনজট কমানো এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদেশি কারিকুলামে পরিচালিত স্কুলগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ নির্দেশনা দেশের সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।



