tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়পুলিশের ১৩ কর্মকর্তার বদলি

পুলিশের ১৩ কর্মকর্তার বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,

  • বিশেষ শাখার (এসবি) এসপি এস এম হাসানুল জাহীদকে সারদা, রাজশাহীতে,
  • পিবিআইয়ের এসপি মোহাম্মদ সালাহ উদ্দিন তালুকদারকে ময়মনসিংহ রেঞ্জে,
  • টাঙ্গাইল পিটিসির এসপি আ ফ ম আল কিবরিয়াকে সিআইডিতে,
  • গাইবান্ধার কমান্ড্যান্ট আবু সায়েম প্রধানকে রংপুর পিটিসিতে,
  • ডিএমপির উপপুলিশ কমিশনার শফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে,
  • পুলিশ স্টাফ কলেজের এসপি মুহাম্মদ শফি ইকবালকে সিআইডিতে,
  • পিবিআইয়ের এসপি মুহাম্মদ কামাল হোসেনকে গাইবান্ধা ইন সার্ভিস সেন্টারে,
  • এপিবিএনের এসপি উক্য সিংকে পিবিআইয়ে,
  • সুপারনিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত রংপুর রেঞ্জ পুলিশের এসপি সনাতন চক্রবর্তীকে রংপুর মহানগরে,
  • শিল্প পুলিশের এসপি মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে শেরপুর ইন সার্ভিস সেন্টারে এবং
  • পুলিশ অধিদপ্তরের এসপি মুহাম্মদ ইসমাইল হুসাইনকে একই অধিদপ্তরে এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিবিআইয়ের এসপি মো. আবু ইউসুফ ও র‍্যাবে কর্মরত এসপি জাহিদুর রহমানের পুলিশ অধিদপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।