কোনো দল নয়, জনগণের পক্ষে থাকুনআগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ সদস্যদের রাজনৈতিক পক্ষপাতিত্ব না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,
“পুলিশ সদস্যদের কোনো রাজনৈতিক দলের তোষামোদ না করে আইন ও জনস্বার্থের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না। পেশিশক্তি দিয়ে নয়, ন্যায় ও আইন মেনে চলেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি আরও বলেন,
“যদি এখন তোষামোদ শুরু করেন, তাহলে নির্বাচন পরবর্তী সময়ে সেই তেল শেষ হয়ে যাবে। তাই যার কাছে যা আছে, তা রিজার্ভ করে রাখুন। রাজনৈতিক দল নয়, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের দিকেই আপনারা নজর দিন।”



