tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদআন্তর্জাতিক"দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ভারত: মার্কিন বাণিজ্য কর্মকর্তা"

“দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে ভারত: মার্কিন বাণিজ্য কর্মকর্তা”

ভারত আগামী এক থেকে দুই মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে ফিরে আসবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করবে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বাণিজ্য বিশেষজ্ঞ হাওয়ার্ড লুটনিক।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লুটনিক বলেন, “আমার বিশ্বাস, এক থেকে দুই মাসের মধ্যেই ভারত আলোচনায় ফিরবে। তারা দুঃখ প্রকাশ করবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করতে চাইবে। মোদির অংশগ্রহণে আলোচনা হলে, কীভাবে সমঝোতা হবে, তা নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।”

লুটনিকের দাবি, ভারত একদিকে নিজের বাজার উন্মুক্ত করতে অনিচ্ছুক, অন্যদিকে রাশিয়ার কাছ থেকে পণ্য আমদানি বন্ধ করতেও প্রস্তুত নয়। পাশাপাশি তারা ব্রিকস জোট থেকেও সরে আসতে চাচ্ছে না।

তিনি বলেন, “ভারত যেন রাশিয়া ও চীনের মাঝখানে অবস্থান করতে চায়। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে—তোমরা কি ডলার এবং আমেরিকান ভোক্তাকে সমর্থন করবে, নাকি ৫০ শতাংশ শুল্ক মেনে নেবে।”

যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা’ উল্লেখ করে লুটনিক আরও বলেন, “চীন যেমন আমাদের কাছে পণ্য বিক্রি করে, ভারতও তাই করে। কিন্তু তারা নিজেদের মধ্যে বাণিজ্য করে টিকতে পারবে না। শেষ পর্যন্ত সবাইকে ভোক্তার কাছেই ফিরতে হয়।”

এদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল চলতি মাসের শুরুতে আশাবাদ ব্যক্ত করেছিলেন যে নভেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করা সম্ভব হবে। তবে ২৫ আগস্ট মার্কিন আলোচক দলের নির্ধারিত ভারত সফর স্থগিত হওয়ায় দুই দেশের মধ্যে কোনো নতুন বৈঠকের দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, তা প্রত্যাহার করাই আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রধান শর্ত।