tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিপুঁজিবাজারে এআই ব্যবহার করে প্রতারণা: বিএসইসির সতর্কবার্তা

পুঁজিবাজারে এআই ব্যবহার করে প্রতারণা: বিএসইসির সতর্কবার্তা

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বিনিয়োগকারীদের প্রতারণা সম্পর্কে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, কিছু প্রতারকচক্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিনিয়োগের প্রস্তাব দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণার ফাঁদে ফেলছে। এসব প্রলোভনমূলক প্রস্তাব থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে বিএসইসি।

সতর্কবার্তায় বিনিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে:

  • শুধুমাত্র নিজ নামের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব ব্যবহার করে নিবন্ধিত স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার অথবা অনুমোদিত পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে শেয়ার লেনদেন করতে।
  • কোনো অবস্থাতেই অন্য কারো নামে বা অবৈধ প্ল্যাটফর্মে লেনদেন না করতে।
  • প্রতিটি লেনদেন নিজস্ব বিও হিসাবেই সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে।

বিএসইসি জানায়, প্রতারকরা প্রথমে অল্প মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে, এরপর অধিক মুনাফার লোভ দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে। একপর্যায়ে “অ্যাপে সমস্যা” ইত্যাদি অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করে এবং শেষে বিনিয়োগকারীকে ব্লক করে দেয়।

সামাজিক মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে পুঁজিবাজার সংক্রান্ত প্রতারণা বা অনিয়মের তথ্য পেলে, তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে জানানোর জন্য বিনিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে।