tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদরাজনীতিপিআর পদ্ধতি ফ্যাসিস্ট সরকার তৈরি করতে পারে: সালাহউদ্দিন আহমেদ

পিআর পদ্ধতি ফ্যাসিস্ট সরকার তৈরি করতে পারে: সালাহউদ্দিন আহমেদ

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভোট ব্যবস্থা দেশের জন্য স্থায়ী অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাঁর আশঙ্কা, এই পদ্ধতিতে শেখ হাসিনার মতো আরেকটি কর্তৃত্ববাদী কিংবা দুর্বল সরকার গঠিত হতে পারে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, পিআর ব্যবস্থা মূলত কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধাজনক। এই পদ্ধতি চাওয়ার পেছনে একটি উদ্দেশ্য হলো—সংখ্যার দিক থেকে বেশি আসন পাওয়া এবং অন্যদিকে একটি অনৈক্যপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা, যাতে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করতে না পারে।

তিনি আরও বলেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কারা কোন ধরনের ভোট চাচ্ছে—তাদের আগে সংবিধান পড়ে দেখা উচিত।

বিএনপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক ও অযৌক্তিক দাবি মেনে নিয়ে জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া যাবে না। বর্তমান সরকার একটি সাংবিধানিক সরকার, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আইনানুগভাবে দেশ পরিচালনা করা উচিত।