tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম: দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির দাবি, বর্তমানে উত্তর কোরিয়ার হাতে রয়েছে প্রায় ২ হাজার কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (৯০ শতাংশ বা তার বেশি বিশুদ্ধতা সম্পন্ন)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার একীকরণমন্ত্রী চুং দং-ইয়ং এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এই মূল্যায়ন বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও সংস্থার, বিশেষ করে আমেরিকান সায়েন্টিস্টস ফেডারেশন-এর প্রতিবেদনের ভিত্তিতে তৈরি।

চুং দং-ইয়ং আরও বলেন, এই তথ্য যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা পুনরায় শুরু করতে সহায়ক হতে পারে।

এ পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া আবারও উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে।

তবে চলতি মাসের শুরুতেই পিয়ংইয়ং ঘোষণা দেয়, তাদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা ‘স্থায়ী ও অপরিবর্তনীয়’। তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা নিরস্ত্রীকরণের দাবিরও কড়া সমালোচনা করে।

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত— তবে একমাত্র শর্ত, তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে।

মহা/প্রথম