tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিপিআর পদ্ধতি আদায় করেই নির্বাচনে অংশ নেবে জামায়াত: আব্দুল হালিম

পিআর পদ্ধতি আদায় করেই নির্বাচনে অংশ নেবে জামায়াত: আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিশ্চিত করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হলরুমে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আব্দুল হালিম বলেন, জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। জামায়াতের সব কর্মীকে জনগণের কাছে যেতে হবে এবং নির্বাচনী কাজে সময় দিতে হবে। একটি মানবিক বাংলাদেশ ও জনকল্যাণমুখী সরকার গঠনে সৎ মানুষকে নেতৃত্বে আনতে হবে। তিনি দাবি করেন, জামায়াত কখনো রাষ্ট্রক্ষমতায় না গেলেও তাদের নেতারা দায়িত্বশীল পদে থেকেও দুর্নীতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

তিনি আরও বলেন, “মহান আল্লাহ গজবের পরিবেশ থেকে শান্তির পরিবেশ এনে দিয়েছেন। এখন আমরা উন্মুক্তভাবে কথা বলতে পারছি। এই স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মাস্টার আবুল হোসাইন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। এ ছাড়া বক্তব্য দেন সাবেক জেলা আমির ও এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, জেলা আমির আব্দুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান, জেলা সেক্রেটারি জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানসহ স্থানীয় নেতারা।