tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিপিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়: মান্না

পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মন্তব্য করেছেন যে, পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যকরী নয়। তিনি বলেন, ‘‘এতে জাতীয় পার্টি (জাপা) নৌকা ও লাঙ্গল নিয়ে ফের আওয়ামী লীগের হাতে শক্তি চলে আসার সম্ভাবনা রয়েছে।’’ মান্না আরও বলেন, ‘‘বর্তমানে জাপা আর আওয়ামী লীগের লেজ নয়, বরং মাথা হয়ে দাঁড়িয়েছে।’’ তবে, তিনি এটাও উল্লেখ করেন যে ছাত্র সংসদ নির্বাচন কিছু প্রভাব ফেলতে পারে, তবে তা জাতীয় নির্বাচনের ফলাফলে বড় ধরনের পরিবর্তন আনবে না।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ আয়োজিত ছায়া সংসদ আলোচনায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উদ্বেগ থাকলেও, তা কেটে গিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’’ তিনি উল্লেখ করেন যে, নির্বাচনে প্রতীক গুরুত্বপূর্ণ হলেও তা ডোমিনেটিং নয়, এবং আগামী পাঁচ মাসে রাজনীতিতে আরও অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে।

তিনি জুলাই সনদ-এ ঐকমত্যের জন্য আশাবাদী এবং জানান, ‘‘ছোট ছোট দলগুলোর একত্রিত হওয়া ইতিবাচক।’’ নাগরিক ঐক্য এবং গণঅধিকার পরিষদ যদি এমন পদক্ষেপ নেয়, তবে তিনি তা সমর্থন করবেন।

জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা দলের সফরসঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের সদস্য অন্তর্ভুক্তির বিষয়েও তিনি সমর্থন দেননি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘‘আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত, তাই তারা বর্তমানে গণধিকৃত। তাদের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নয়।’’ তিনি আশা প্রকাশ করেন যে, ডাকসু-জাকসু নির্বাচনের মতোই, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, যেখানে দেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ ভোট দিতে লাইনে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ‘‘আদর্শবিহীন রাজনীতি অন্ধ। মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সেই দলের রাজনীতি ব্যর্থ।’’

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বিতার্কিকরা বিজয়ী হন।