সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৯টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশও রয়েছে, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞা শুধু পর্যটক বা কর্মী ভিসার ওপর নয়, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে।
আমিরাত সরকারের অভিবাসন বিজ্ঞপ্তি অনুসারে, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
নিষেধাজ্ঞার পিছনে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯ এর মতো মহামারি পরিস্থিতি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হলেও, বিস্তারিত কারণ জানানো হয়নি আমিরাত সরকারের পক্ষ থেকে।
বর্তমানে, এই তালিকাভুক্ত কিছু দেশের নাগরিকেরা সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারেন, কিন্তু ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে, ওই দেশের নাগরিকদের জন্য সেই সুযোগ আর থাকবে না।
সূত্র: ইউএই ভিসা অনলাইন



