tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইউরোপের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলা, চেক-ইন ব্যবস্থায় বিপর্যয়

ইউরোপের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলা, চেক-ইন ব্যবস্থায় বিপর্যয়

ইউরোপের একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর। এ ঘটনায় চেক-ইন ও বোর্ডিং সিস্টেমে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এসব বিমানবন্দরে ব্যবহৃত চেক-ইন ও বোর্ডিং প্রযুক্তি পরিচালনা করে কলিনস অ্যারোস্পেস নামক একটি আন্তর্জাতিক সেবা সংস্থা। সাইবার হামলার ফলে তাদের স্বয়ংক্রিয় সিস্টেমগুলো বিভিন্ন যান্ত্রিক সমস্যায় পড়েছে।

শনিবার হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইট বিলম্বের বিষয়ে সতর্ক করে। একই ধরনের পরিস্থিতির কথা জানিয়েছে ব্রাসেলস এয়ারপোর্টও। তারা জানিয়েছে, হামলার কারণে স্বয়ংক্রিয় প্রক্রিয়াগুলো অকার্যকর হয়ে পড়েছে, যার প্রভাবে ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনের ঘটনা ঘটছে।

তবে সমস্যা দ্রুত সমাধানে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তৎপরভাবে কাজ করছে বলে জানানো হয়েছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইট সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি জেনে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।