tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা ‘শেষ’

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা ‘শেষ’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অন্তর্বর্তী সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেন, তিনি আর তেহরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। তার ভাষায়, ‘আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।’

তিনি আরও বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সময়ের অপচয় এবং তারা বিশ্বাসযোগ্য নয়। তবে তিনি জানান, আলোচক দল চাইলে সংলাপ চালিয়ে যেতে পারে, যদিও এতে তিনি ইতিবাচক ফল দেখছেন না।

একই সঙ্গে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি দলকে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিতে ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট আলোচনা ধীরগতিতে চলছিল এবং মূলত গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নকে কেন্দ্র করেই সীমাবদ্ধ ছিল।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া ওই সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিতে পারে।

সূত্র: রয়টার্স, এপি, বিবিসি ও সিএনএন।