tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদআন্তর্জাতিকপারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে আরব আমিরাতের কড়া হুঁশিয়ারি

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে আরব আমিরাতের কড়া হুঁশিয়ারি

সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আনোয়ার গারগাশ হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। খবর আল-জাজিরার।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলার মূল পরিকল্পনাকারী কিংবা সহযোগী—যেই হোক না কেন, তারা বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে।

তিনি আরও বলেন, কোনো শক্তিই আমিরাতকে চাপে ফেলতে পারবে না। নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিকে সামনে রেখে যে পথচলায় সংযুক্ত আরব আমিরাত এগিয়ে যাচ্ছে, তা ব্যাহত করার সব ধরনের চেষ্টা ব্যর্থ হবে।

তবে এ হামলার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে দায়ী করেনি আমিরাত সরকার।

এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে আমিরাতের আকাশসীমায় প্রবেশ করেছিল।