tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিককলকাতায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, ফ্ল্যাগ মার্চ পুলিশের

কলকাতায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, ফ্ল্যাগ মার্চ পুলিশের

ভারতের কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার এলাকায় ফ্ল্যাগ মার্চ করেছে কলকাতা পুলিশ। এ ঘটনায় অন্তত তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গেছে, পার্ক সার্কাস এলাকায় একটি অবৈধ জমায়েত থেকে সড়ক অবরোধের চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা সরিয়ে দিতে এগিয়ে যান। এ সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং কয়েকটি যানবাহনের ক্ষয়ক্ষতি হয়। খবর এএনআইয়ের।

কলকাতা পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস বলেন, “কিছু মানুষ রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। এটি ছিল অবৈধ সমাবেশ। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পাথর নিক্ষেপ করা হয়। আমাদের তিন সহকর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ বিক্ষোভের সূচনা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফ্ল্যাগ মার্চও পরিচালনা করে পুলিশ।