tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশপাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার ৩২ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় ১৩টি লোহার দানবাক্স খুলে এসব টাকা পাওয়া যায়। প্রায় ৪ মাস ১৮ দিন পর এগুলো খোলা হলো।

দানবাক্স খোলার এই প্রক্রিয়ায় অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থীরা, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৪০০ জন।

সাধারণত তিন মাস পর পর দানবাক্স খোলা হলেও এবার সময় বেশি লাগায় আরও তিনটি নতুন দানবাক্স বসানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খুলে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

এবারের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। নিরাপত্তায় ছিল সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

১০ তলা ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

গত ১০ আগস্ট পাগলা মসজিদ পরিদর্শন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, শিগগিরই আধুনিক তুরস্কের নকশায় একটি ১০ তলা দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৯০ কোটি ৬৪ লাখ টাকা এফডিআর হিসেবে জমা রয়েছে। এর লভ্যাংশ থেকে ইতিমধ্যে প্রায় ৮০ লাখ টাকা গরিব, অসহায়, অনাথ ও অসুস্থদের সহায়তায় ব্যয় করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা প্রস্তাব করেছেন, এই তহবিল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হোক, যাতে তারা শিক্ষার সুযোগ পায়। তিনি আশা প্রকাশ করেন, অন্তবর্তীকালীন সরকারের মেয়াদেই ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্ভব হবে।