tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিজাপা কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন, বিক্ষোভ ঘিরে সতর্কতা

জাপা কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন, বিক্ষোভ ঘিরে সতর্কতা

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আগামী শনিবার (৩০ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ।

বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর কাকরাইলে জাপা কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। তবে ওই সময় জাপা কিংবা অন্য কোনো দলের নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানিয়েছেন, সকাল ৮টা থেকে তারা দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান করবেন। মোতায়েনকৃত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকেও এসেছেন।

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাপার কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে সংগঠনের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় নূরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা।

রাতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকদের মতে নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।