tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকজাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের বাধা

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের বাধা

জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অংশগ্রহণে বাধা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি অভিযোগ করেছেন, আব্বাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়া ব্যাহত করছেন এবং একতরফাভাবে একটি ‘কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র’ স্বীকৃতির চেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে ইসরায়েল।

তবে সমালোচকরা বলছেন, এই সিদ্ধান্ত জাতিসংঘ সদর দপ্তর চুক্তির লঙ্ঘন, যেখানে বলা হয়েছে— আন্তর্জাতিক সম্পর্ক যেমনই হোক, কোনো দেশের প্রতিনিধিকে নিউইয়র্কে জাতিসংঘ বৈঠকে যোগদানে বাধা দেওয়া যাবে না।

এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে আখ্যা দিয়ে, যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আব্বাসের কার্যালয়। এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।