tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়পহেলা বৈশাখের আগেই শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন

পহেলা বৈশাখের আগেই শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন

স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈশাখবরণ উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এ দুটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন করতে চায় কমিশন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, দুটি আসনের (বগুড়া-৬ ও শেরপুর-৩) উপ-নির্বাচন আমরা আশা করছি পহেলা বৈশাখের আগেই শেষ করতে পারবো। সাধারণত পহেলা বৈশাখে উৎসব থাকে, ফলে এর আগেই ভোটগ্রহণ সম্পন্ন করতে চাই। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে।

বগুড়া-৬ আসনের নির্বাচন বিষয়ে ইসি মাছউদ বলেন, বগুড়ায় যারা প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, তারা এরই মধ্যে ভোট দিয়েছেন। আমরা তাদের কাছে আবার ব্যালট পাঠাবো। নতুন করে কেউ যদি বাদ পড়ে থাকে, তাদের জন্য আরও দু-চারদিন সময় দেওয়া হতে পারে।