tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর থার্ড টার্মিনাল দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে থার্ড টার্মিনাল নিয়ে অনুষ্ঠিত বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে প্রধানমন্ত্রী সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম জোরদার করা হবে।

তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়েছে। তার দেওয়া নির্দেশনার ভিত্তিতে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করে দ্রুত বাস্তবায়ন করা হবে।