tanaka
প্রচ্ছদজাতীয়সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদ, রিয়াদের পাশে বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার প্রতিবাদ, রিয়াদের পাশে বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ মানুষের ওপর লক্ষ্য করে চালানো হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ধরনের আক্রমণ নিরীহ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথেও বাধা সৃষ্টি করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান সংকটের মধ্যে সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। পাশাপাশি হুথিদের এ ধরনের ধ্বংসাত্মক তৎপরতা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।