tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদজাতীয়পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ‘ঈদ উপহার’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ ১৩ সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিকেলে নিজ বাসভবনে আসরের নামাজ আদায় শেষে পায়ে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে তিনি পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ বোনাসের চেক হস্তান্তর করেন।

এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও দেশের বিভিন্ন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।