tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিপরিচ্ছন্নতাকর্মীদের অবদান গুরুত্বপূর্ণ: ডিএনসিসি প্রশাসক

পরিচ্ছন্নতাকর্মীদের অবদান গুরুত্বপূর্ণ: ডিএনসিসি প্রশাসক

নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

সোমবার (৪ মে) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রায় আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোটসহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কর্মীদের অবদান অপরিসীম এবং তাদের কল্যাণে ডিএনসিসি বিশেষ গুরুত্ব দিচ্ছে। যারা সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, তাদের ভবিষ্যতে সম্মাননা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশন সব সময় তাদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।