পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এবার হজ পালন করতে সৌদি আরব সফর করছেন সেনাপ্রধান। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।



