tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাপদ নিশ্চিত হলেও চাপে ইনফান্তিনো

পদ নিশ্চিত হলেও চাপে ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সংস্থাটির মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকে তারা ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। তবে এই সমর্থনের মধ্যেও ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) তাদের বিরোধিতার অবস্থান থেকে সরে আসেনি।

বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ফিফা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)–সংক্রান্ত প্রস্তাবের প্রক্রিয়াগত ত্রুটির কথা স্বীকার করে। সংস্থাটি জানায়, এ প্রক্রিয়ায় ফিফা কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। এ জন্য পৃথক চিঠিতে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ভুল আর না হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফিফা আরও জানিয়েছে, এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংস্থার সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি ২১১টি সদস্য অ্যাসোসিয়েশন, কনফেডারেশন ও আঞ্চলিক সংস্থার মাধ্যমে ফিফা ফরোয়ার্ড কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

তবে এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি উয়েফা। বৃহস্পতিবার (৬ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের উত্থাপিত শর্তগুলো এখনো পূরণ হয়নি।

এর আগে উয়েফার সদস্য দেশগুলো ফিফার প্রতিযোগিতা বর্জনের সম্ভাবনার কথা জানিয়ে কয়েকটি শর্ত দিয়েছিল। তাদের দাবি ছিল, বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে ফুটবলের কাঠামোকে প্রভাবিত করতে পারে—এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না, সে বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।

একই সঙ্গে উয়েফা জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থাহীনতার অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে।

বিবৃতিতে উয়েফা আরও বলেছে, ফিফা সভাপতির অধীনে কর্মরত এবং তার ওপর পেশাগতভাবে নির্ভরশীল কয়েকজন কর্মকর্তার সমর্থন ইনফান্তিনোর প্রতি তাদের অবস্থান পরিবর্তন করবে না।