tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকনয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে দুদিন হোম অফিস করার নির্দেশ

নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে দুদিন হোম অফিস করার নির্দেশ

জ্বালানি সাশ্রয় ও বায়ুদূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ বা হোম অফিস করার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ব্যবহারে নিয়ন্ত্রণসহ বেশ কিছু নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এসব সিদ্ধান্তের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির ওপর বাড়তি চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নিয়েছে সরকার।

সরকার জানিয়েছে, শুক্রবার থেকেই নতুন নির্দেশনা কার্যকর হবে।

জ্বালানি সাশ্রয় ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি বিশেষ প্রচারণাও চালু করতে যাচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি সোমবার ‘মান্ডে মেট্রো’ পালন করা হবে। এদিন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মেট্রো রেলে যাতায়াত করতে উৎসাহিত করা হবে।

এ ছাড়া সাধারণ মানুষকে সপ্তাহে অন্তত এক দিন ‘নো ভেহিকেল ডে’ পালনের আহ্বান জানিয়েছে সরকার।

সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস নতুন কোনো পেট্রোল, ডিজেল কিংবা বৈদ্যুতিক গাড়ি কেনা হবে না।