উচ্চশিক্ষার জন্য ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত সুযোগ তৈরি করে থাকে। এই তালিকায় ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য নেদারল্যান্ডস। দেশটি প্রতিবছর বিভিন্ন সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা স্কলারশিপ ঘোষণা করে, যা বিশ্বজুড়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করে।
সম্প্রতি নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) নামে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৮৬ সালে নাম পরিবর্তন করে বর্তমান ইউনিভার্সিটি অব টুয়েন্টি রাখা হয়।
সুযোগ-সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীরা এক বছরের জন্য সর্বনিম্ন ৩ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর যেকোনো একটিতে ভর্তি হতে হবে। আবেদনকারীর একটি বৈধ স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে—আইইএলটিএস-এ ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফলে অন্তত ৯০ স্কোর প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া:
প্রথমে প্রার্থীকে ইউনিভার্সিটি অব টুয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত অফার লেটার পাওয়ার পর স্টুডেন্ট আইডি নম্বর ব্যবহার করে স্কলারশিপের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
https://www.utwente.nl/en/education/scholarship-finder/university-of-twente-scholarship
আবেদনের সময়সীমা:
আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।



