জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
এর আগে নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নপত্র জমা না দেওয়ায় গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল সেদিন বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় অতিক্রম করায় কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।
এদিকে, একই দিনে এনসিপির আরেক নেত্রী ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও বাতিল করে নির্বাচন কমিশন। আপিল করেও তার প্রার্থিতা বহাল রাখা সম্ভব হয়নি।



