tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়নির্বাচন পর্যবেক্ষক সংস্থা পাশার ১০ হাজার কার্ড স্থগিত

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা পাশার ১০ হাজার কার্ড স্থগিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-কে ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় ইসি সচিব উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছিল। বিষয়টি যাচাই করে নির্বাচন কমিশন সংস্থাটির সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এ কারণে তাদের জন্য পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার পাশাকে ১০ হাজার পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ বিষয়ে ইসি সূত্র জানায়, প্রতিবেদন প্রকাশের পর সংস্থাটির নিবন্ধন প্রক্রিয়া ও সাংগঠনিক সক্ষমতা পুনরায় পর্যালোচনা করা হয়। মাঠপর্যায়ের যাচাইয়ে নেতিবাচক প্রতিবেদন পাওয়ায় কার্ড বিতরণ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।